Skip to main content

একসঙ্গে প্রথমবার টিভি অনুষ্ঠানে

রিয়েলিটি শো-র মাধ্যমে লাখ লাখ ভক্ত-শ্রোতার ভোটে নির্বাচিত জনপ্রিয় দুই লালন সংগীত শিল্পী বিউটি ও সালমা। দেশ-বিদেশে শো করে যাচ্ছেন নিয়মিত। বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানেও তাদের পরিবেশনা দেখা যাচ্ছে প্রতিনিয়ত। তবে একসঙ্গে কোনো টিভি অনুষ্ঠানে তাদেরকে গান গাইতে দেখা যায়নি। এবারই প্রথম সালমা ও বিউটি একসঙ্গে গাইছেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এ। লালন সাঁইর বহুল শ্রোতাপ্রিয় ‘করি মানা কাম ছাড়ে না মদনে’ গানে কণ্ঠ দিয়েছেন তারা। আর সেটি নতুন করে সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। আগামী ৭ই এপ্রিল বিটিভিতে গানটির চিত্রায়ন করা হবে। প্রসঙ্গত দীর্ঘদিন পর সালমা ও বিউটি কোনো ম্যাগাজিন অনুষ্ঠানে পারফর্ম করলেন। আনজাম মাসুদের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় ‘পরিবর্তন’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ১৬ই এপ্রিল, রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

Comments

Popular posts from this blog

মাহির ‘মনে রেখো’র শুটিং বন্ধ

কয়েকদিন আগে দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট মাহিয়া মাহিকে নিয়ে ‘মনে রেখো’ নামে একটি ছবির শুটিং শুরু করে। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এতে মাহির বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। কিন্তু কয়েকদিন শুটিংয়ের পর জানা যায়, দেশীয় চলচ্চিত্রে মাত্রাতিরিক্ত ভিনদেশি শিল্পী ও কলাকুশলী ব্যবহার করা হচ্ছে। যার প্রতিবাদ করে বাংলাদেশ চলচ্চিত্রের ফাইট, ড্যান্সসহ আরও কিছু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বিশেষ করে এফডিসিতে পরিচালক সমিতিকে লিখিতভাবে অভিযোগ করেছে এসব সংগঠন। গত ৩০শে মার্চ এসব অভিযোগের ভিত্তিতে এফডিসিতে এক জরুরি সভার ডাক দেয়া হয়। সভায় সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, সংশ্লিষ্ট সংগঠনের অনুমতি ছাড়া শুটিংয়ে অংশ নিলে সদস্য পদ বাতিল করা হবে। ভোটের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ছবির আরেক অভিনেতা মিশা সওদাগর ছবির শুটিং সেট থেকে চলে আসেন। তিনি মানবজমিনকে বলেন, আমি শুটিং সেট থেকে চলে এসেছি। এসব সমস্যার সমাধান হওয়া দরকার। দেশীয় টেকনিশিয়ানদের কাজের সুযোগ দিতে হবে। কারণ এটা আমাদের দেশীয় ছবি। আমার মনে হয় এরইমধ্যে এর সমাধান হবে, তারপর আবারও আমি কাজ শুরু করব। অন্যদিকে, পরিচালক সমিতির মহাসচি...

গ্রেপ্তারি পরোয়ানা