Skip to main content

ভারতের সেনা প্রধান ঢাকায়

তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত। সস্ত্রীক ৪ সদস্যের একটি প্রতিনিধিদলসহ ভারতীয় বিশেষ বিমানযোগে গতকাল সকালে ঢাকা এসে পৌঁছান তিনি। সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলায় প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরকালে ভারতীয় সেনাবাহিনী প্রধান প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধানগণ ও সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একটি যুদ্ধক্ষেত্রসহ কয়েকটি সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। উল্লেখ্য, ভারতীয় প্রতিনিধিদলটি ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী ২রা এপ্রিল ঢাকা ত্যাগ করবেন।

Comments

Popular posts from this blog

মাহির ‘মনে রেখো’র শুটিং বন্ধ

কয়েকদিন আগে দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট মাহিয়া মাহিকে নিয়ে ‘মনে রেখো’ নামে একটি ছবির শুটিং শুরু করে। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এতে মাহির বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। কিন্তু কয়েকদিন শুটিংয়ের পর জানা যায়, দেশীয় চলচ্চিত্রে মাত্রাতিরিক্ত ভিনদেশি শিল্পী ও কলাকুশলী ব্যবহার করা হচ্ছে। যার প্রতিবাদ করে বাংলাদেশ চলচ্চিত্রের ফাইট, ড্যান্সসহ আরও কিছু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বিশেষ করে এফডিসিতে পরিচালক সমিতিকে লিখিতভাবে অভিযোগ করেছে এসব সংগঠন। গত ৩০শে মার্চ এসব অভিযোগের ভিত্তিতে এফডিসিতে এক জরুরি সভার ডাক দেয়া হয়। সভায় সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, সংশ্লিষ্ট সংগঠনের অনুমতি ছাড়া শুটিংয়ে অংশ নিলে সদস্য পদ বাতিল করা হবে। ভোটের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ছবির আরেক অভিনেতা মিশা সওদাগর ছবির শুটিং সেট থেকে চলে আসেন। তিনি মানবজমিনকে বলেন, আমি শুটিং সেট থেকে চলে এসেছি। এসব সমস্যার সমাধান হওয়া দরকার। দেশীয় টেকনিশিয়ানদের কাজের সুযোগ দিতে হবে। কারণ এটা আমাদের দেশীয় ছবি। আমার মনে হয় এরইমধ্যে এর সমাধান হবে, তারপর আবারও আমি কাজ শুরু করব। অন্যদিকে, পরিচালক সমিতির মহাসচি...

গ্রেপ্তারি পরোয়ানা