Skip to main content

পানছড়িতে ট্রলারডুবি: আরও ৩ লাশ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার চতুর্থ দিনে শুক্রবার সকাল ৭টার দিকে ঘটনাস্থলের কাছে ফেরিঘাট ও পাঁচ কিলোমিটার দূরের কাঁঠালতলা থেকে তিন নারীর লাশ উদ্ধার করা হয়।
তারা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের পুলিশ সদস্য জাহিদুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম (৩২), মোরেলগঞ্জ উপজেলার বারইখালি গ্রামের বশির শেখের স্ত্রী লাবণী বেগম (১৮) ও পিরোজপুররে ইন্দুরকানি উপজলোর পশ্চিম বালিপাড়ার খলিল তালুকদারের স্ত্রী নাসরিন বেগম (২৮)।
জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান জানান, উপজেলার থানাঘাটের কাছে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রলার ডুবির পর এ নিয়ে মোট ১৭ জনের লাশ উদ্ধার করা হলো। সকালে তিন নারীর লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। এখনও দুর্ঘটনার শিকার অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন।

Comments

Popular posts from this blog

মাহির ‘মনে রেখো’র শুটিং বন্ধ

কয়েকদিন আগে দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট মাহিয়া মাহিকে নিয়ে ‘মনে রেখো’ নামে একটি ছবির শুটিং শুরু করে। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এতে মাহির বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। কিন্তু কয়েকদিন শুটিংয়ের পর জানা যায়, দেশীয় চলচ্চিত্রে মাত্রাতিরিক্ত ভিনদেশি শিল্পী ও কলাকুশলী ব্যবহার করা হচ্ছে। যার প্রতিবাদ করে বাংলাদেশ চলচ্চিত্রের ফাইট, ড্যান্সসহ আরও কিছু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বিশেষ করে এফডিসিতে পরিচালক সমিতিকে লিখিতভাবে অভিযোগ করেছে এসব সংগঠন। গত ৩০শে মার্চ এসব অভিযোগের ভিত্তিতে এফডিসিতে এক জরুরি সভার ডাক দেয়া হয়। সভায় সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, সংশ্লিষ্ট সংগঠনের অনুমতি ছাড়া শুটিংয়ে অংশ নিলে সদস্য পদ বাতিল করা হবে। ভোটের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ছবির আরেক অভিনেতা মিশা সওদাগর ছবির শুটিং সেট থেকে চলে আসেন। তিনি মানবজমিনকে বলেন, আমি শুটিং সেট থেকে চলে এসেছি। এসব সমস্যার সমাধান হওয়া দরকার। দেশীয় টেকনিশিয়ানদের কাজের সুযোগ দিতে হবে। কারণ এটা আমাদের দেশীয় ছবি। আমার মনে হয় এরইমধ্যে এর সমাধান হবে, তারপর আবারও আমি কাজ শুরু করব। অন্যদিকে, পরিচালক সমিতির মহাসচি...

গ্রেপ্তারি পরোয়ানা