Skip to main content

‘টাঙ্গাইলে নৌকাডুবিতে এক পরিবারের ৩ জনের মৃত্যু’

টাঙ্গাইলের মির্জাপুরে কোনাই নদীতে একদিন আগে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে ওই নদীতে তাদের পাওয়া যায়। মির্জাপুর থানার এসআই মো. মোশাররফ হোসেন জানান, এক আত্মীয়কে দাফন করে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই পরিবারের ১০ জন ছিলিমনগর থেকে কোনাই নদী পার হয়ে টাকিয়াকান্দির বাড়িতে ফিরছিলেন। ওই সময় খেয়া ঘাটে নৌকার মাঝি না থাকায় নিজেরাই নৌকা চালিয়ে নদী পার হচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কদমা এলাকায় নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ ছিলেন। এসআই জানান, নিহতরা হলেন- উপজেলার টাকিয়াকান্দির ফুলখাতুন, তার ছেলে আনোয়ার হোসেন ও পুত্রবধূ ফরিদা। মির্জাপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আতাউর রহমান জানান, ভোরে মায়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ছেলে ও পুত্রবধূর লাশ উদ্ধার করেন।

Comments

Popular posts from this blog

মাহির ‘মনে রেখো’র শুটিং বন্ধ

কয়েকদিন আগে দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট মাহিয়া মাহিকে নিয়ে ‘মনে রেখো’ নামে একটি ছবির শুটিং শুরু করে। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এতে মাহির বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। কিন্তু কয়েকদিন শুটিংয়ের পর জানা যায়, দেশীয় চলচ্চিত্রে মাত্রাতিরিক্ত ভিনদেশি শিল্পী ও কলাকুশলী ব্যবহার করা হচ্ছে। যার প্রতিবাদ করে বাংলাদেশ চলচ্চিত্রের ফাইট, ড্যান্সসহ আরও কিছু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বিশেষ করে এফডিসিতে পরিচালক সমিতিকে লিখিতভাবে অভিযোগ করেছে এসব সংগঠন। গত ৩০শে মার্চ এসব অভিযোগের ভিত্তিতে এফডিসিতে এক জরুরি সভার ডাক দেয়া হয়। সভায় সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, সংশ্লিষ্ট সংগঠনের অনুমতি ছাড়া শুটিংয়ে অংশ নিলে সদস্য পদ বাতিল করা হবে। ভোটের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ছবির আরেক অভিনেতা মিশা সওদাগর ছবির শুটিং সেট থেকে চলে আসেন। তিনি মানবজমিনকে বলেন, আমি শুটিং সেট থেকে চলে এসেছি। এসব সমস্যার সমাধান হওয়া দরকার। দেশীয় টেকনিশিয়ানদের কাজের সুযোগ দিতে হবে। কারণ এটা আমাদের দেশীয় ছবি। আমার মনে হয় এরইমধ্যে এর সমাধান হবে, তারপর আবারও আমি কাজ শুরু করব। অন্যদিকে, পরিচালক সমিতির মহাসচি...

গ্রেপ্তারি পরোয়ানা